Rajshahi College, Rajshahi-6100
02588851511
রাজশাহী কলেজ (ইংরেজী: Rajshahi College) বাংলাদেশ-এর উচ্চতর শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির অন্যতম। দুবলাহাটির রাজা রায় বাহাদুর হরলাল রায় এর আর্থিক সহায়তায় রাজশাহী শহরে ১৮৭৩ সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়। রাজা হরনাথ রায় কলেজ প্রতিষ্ঠার জন্য যে জমি দান সে সম্পত্তি থেকে বার্ষিক আয় ছিল পাঁচ হাজার টাকা। এই কলেজ প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যে পূর্ববঙ্গ, উত্তর বঙ্গ, বিহার, অসম ও পূর্ণিয়ার এর অধিবাসীদের জন্য উচ্চ শিক্ষার প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এই কলেজকে ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজ এর পরে বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ মনে করা হয়। অবিভক্ত বাংলার এই অঞ্চলে রাজশাহী কলেজ ছিল প্রথম প্রতিষ্ঠান যেখানে মাস্টার ডিগ্রী পর্যন্ত পঠিত হয়। এছাড়াও ২২টি বিষয়ে তিন বছরের স্নাতক এবং ২০টি বিষয়ে চার বছর স্নাতক সম্মান ডিগ্রী কোর্স পড়ানো হয়। বর্তমানের এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত। ১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চমাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্ত করা হচ্ছে। শহরের প্রানকেন্দ্রে অবস্থিত রাজশাহী কলেজ সংলগ্ন রাজশাহী কলেজিয়েট স্কুল এবং খুব কাছাকাছি বিখ্যাত বরেন্দ্র যাদুঘর। rajshahicollegebd@gmail.com rc.gov.bd