Sheikh Russel Model School
Sheikh Russel Model School

Rajshahi University campus, Matihar, Rajshahi

00721711010

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিশুদের মাতৃস্নেহে আনন্দের সাথে শিক্ষাদানের উদ্দেশ্যে ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় নার্সারী স্কুল নামে একটি স্কুল রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব ভবনের অভ্যন্তরে প্রতিষ্ঠিত হয়। সমাজকর্ম বিভাগের প্রফেসর বেগম হোসনে আরা সহ মহিলা ক্লাবের বেশ কিছু সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে তৎকালীন মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস হাসিনা রকিবের সদিচ্ছায় ২০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক নিয়ে ৯ মার্চ ১৯৮৬ সালে স্কুলটি সম্পূর্ণ সেচ্ছাশ্রমের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে।

স্কুলের শুরুতে অধ্যক্ষ হিসেবে বেগম রাশেদা খালেক এবং শিক্ষক হিসেবে মিসেস সালমা জুবেরী, মিসেস নাজিয়া শিবলী এবং মিসেস সেলিনা হোসেনকে নিয়োগ দেয়া হয়। মহিলা ক্লাব প্রতিষ্ঠিত এই নার্সারী স্কুলটি অল্প কিছুদিনের মধ্যে এতোই সুনাম অর্জন করে যে মহিলা ক্লাব ভবনে সংকুলান সম্ভব হয় না। ক্লাব সদস্য ও অভিভাবকগণের দাবীর পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন টিনসেড ভবনের একদিকের অংশে এটি পরিচালনার সিন্ধান্ত দেন। স্কুলটি টিনসেড ভবনে পরিচালনার ফলে শিক্ষার্থী সংখ্যা যেমন বৃদ্ধি পেতে থাকে তেমন শিক্ষক সংখ্যাও বৃদ্ধি পায়।

Views: 276 times