Agrani School & College
Agrani School & College

Ruet Campus, Rajshahi

00175563928

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়টি ১৯৭৫ খ্রিস্টাব্দ সাল থেকে অদ্যাবধি সুনামের সহিত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানে নার্সারি শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু আছে। শতভাগ পাশসহ অত্র প্রতিষ্ঠান সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। আমাদের এখানে আছে প্রত্যেক শ্রেণির জন্য আলাদা আলাদা শ্রেণি কক্ষ। লাইব্রেরিতে রয়েছে বিশাল বই ভান্ডার। খেলাধুলার জন্য রয়েছে বিশাল খেলার মাঠ। এছাড়া রয়েছে শেখ রাসেল কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান গবেষণা ল্যাব। সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো হয়।

এছাড়া কারিগরি শিক্ষার জন্য নবম ও দশম ভোকেশনাল শাখা চালু আছে। হাতে কলমে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। অত্র প্রতিষ্ঠানে খেলার মাঠ, পর্যাপ্ত ক্লাসরুম, বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব, শহিদ মিনার, লাইব্রেরি ও মসজিদ রয়েছে। যা সকল শিক্ষার্থীর সুশিক্ষা, সচ্চরিত্রবান ও আদর্শ নাগরিব হিসাবে গড়ে তুলবে।

Views: 1037 times