Upashahar, Rajshahi.
01911625968
১৯৬৯ খ্রিষ্টাব্দে উপশহর এলাকার কয়েকজন বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিদ্যালয়ের শুভসূচনা হয়। তাদের মধ্যে ছিলেন প্রফেসর মোঃ শামসুল হক, প্রফেসর মোঃ এরশাদ আলী, মোঃ আব্দুর রউফ ও অন্যান্য ব্যক্তিবর্গ। প্রথমে প্রধান শিক্ষক হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কার্যক্রম শুরু হয়। এর কিছু দিন পর মোঃ মাজহার হোসেন কে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৯৮০ সালে জনাব মোঃ আব্দুর রউফ এর সহযোগীতায় তৎকালীন ভুমিপ্রতি মন্ত্রী জনাব জমির উদ্দিন সরকার হাউজিং এস্টেট হতে ১.৩৮৬০ বা ৮৪ কাঠা জমি রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের নামে বরাদ্দ করেন এবং রাজশাহী জেলা প্রশাসক মহাদয়ের স্বাক্ষরে বিদ্যালয়ের নাম রেজিস্ট্রি দেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে ১৯৭২ সালে জুনিয়র বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। ১৯৭৩ সালে ৯ম এবং ১৯৭৫ সালে বিজ্ঞান বিভাগের অনুমতি পায়। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে ১৯৮১ সালে বাণিজ্য বিভাগ এবং ২০০১ সালে কম্পিউটার বিষয়ে স্বীকৃতি নেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টিতে কম্পিউটার ল্যাব,ডিজিটাল ক্লাস রুম, বিজ্ঞানাগার এবং সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে।