আলুপট্টি,বোয়ালিয়া, রাজশাহী,
01309126481
শাহ মখদুম কলেজ রাজশাহী মহানগরীর একটি ঐতিহ্যবাহী কলেজ। এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় । এই কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব রেজাউল ইসলাম। রাজশাহীর কলেজগুলোর মধ্যে এটি অন্যতম সেরা কলেজ। এ কলেজের শিক্ষকের মান দেশের সেরা শিক্ষকদের মধ্যে অন্যতম। নিয়মিত ক্লাস-পরীক্ষায় শিক্ষাকদের আন্তরিক সহযোগিতা শিক্ষার্থীদের ভালো ফলাফলে অন্যতম কারণ। ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেসরকারি কলেজের মধ্যে শাহ্ মখদুম কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ+ পেয়ে পাস করেছে। এই কলেজে শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। এ কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় প্রায় ১০০০ শিক্ষার্থী অধ্যয়ন করে। তাছাড়া এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও অনার্স কোর্স চালু আছে।