নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন


Share on

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগের সৃজনশীল শিক্ষাব্যবস্থার চেয়ে নতুন চাপিয়ে দেওয়া কারিকুলাম শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। একদিকে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। অন্যদিকে তারা বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হচ্ছে। মেধা যাচাই-বাছাইয়ে পরীক্ষাও নেই। মূল্যায়নপদ্ধতিও ভালো নয়। সাংকেতিক চিহ্ন ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এটি সরকার হুট করে চাপিয়ে দিয়েছে। তাঁদের কোনো পূর্বপ্রস্তুতিও ছিল না। এভাবে তাঁরা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস হতে দিতে পারেন না। নতুন সরকারকে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

2024-08-21



Views: 173 times